রাজ্য

বিশ্ব আদিবাসী দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে বুধবার ৯ আগস্ট পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে জামালপুর ব্লক অফিসে পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস। উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার,পূর্ত কর্মাধক্ষ্য মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম,কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, আদিবাসী নেতা তারক টুডু,কল্পনা সাঁতরা সহ অন্যান্য অতিথিরা। প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রত্যেকেই বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেভাবে আদিবাসী সংস্কৃতি ও কৃষ্টি কে তুলে ধরতে ও সংরক্ষণ করতে চাইছেন তা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। অনুষ্ঠান থেকেই আদিবাসী সম্প্রদায়ের কিছু বিশিষ্ট ও গুণী মানুষদের সম্বর্ধিত করা হয়। ৪৫ জন আদিবাসী কৃষকের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়(যদিও আজ এদের মধ্যে ১০জনকে মঞ্চ থেকে দেওয়া হয়)।আদিবাসী ছাত্র ছাত্রীদের হাতে জাতিগত সংশাপত্র তুলে দেওয়া হয় ও স্বয়ম্ভর গোষ্ঠীর আদিবাসী মহিলাদের হাঁস প্রতিপালনের জন্য হাঁস তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.