ভোরের আলো ফোটার আগে বিবি গাঙ্গুলি স্ট্রিট শুনছে ‘জনগণমন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা।’ হঠাৎ এই গান শুনে তথমত খেয়ে গেলেন মানুষ জন। আজ তো ১৫ই আগস্ট নয়, তাহলে হঠাৎ কেন কানে এলো এই গান। যা শুনে চমকে গেলো পুলিশ প্রশাসনও।
রাত তখন প্রায় ৩টে ৪৫ মিনিট। হঠাৎই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন আন্দোলনকারী চিকিৎসকরা। যা শুনে চেয়ারে বসে থাকা পুলিশ কর্মীরা তথমত খেয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। বিশাল বিশাল ব্যারিকেড। একধারে ধরনায় আন্দোলনকারীরা, অপরপ্রান্তে পুলিশ কর্মীরা। যে পুলিশের বিরুদ্ধে ধর্ণায় আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীরাই পুলিশের দিকে বাড়িয়ে দিল জল, বিস্কুট, কেক। পাশাপাশি বললেন তারাও মানুষ, তাদের ও খিদে পায়, তেস্টা পায়।







