নিজস্ব সংবাদদাতা: গণেশের অপর নাম বিঘ্নহর্তা। মনে করা হয় গণেশের পুজো করলে সমস্ত ধরনের বাধা ও বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়।হিন্দু শাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতার স্থান দেওয়া হয়েছে। তাই যে কোনও মাঙ্গলিক ও শুভ কাজে সবসময় প্রথমেই গণেশকে আরাধনা করা হয়। এর ফলে যে পরিবারের গণেশের বাস হয় সেখানে ঋদ্ধি, সিদ্ধি,শুভ ও লাভ বিরাজ করে।
বাস্তু শাস্ত্র মতে বাড়িতে গণেশের প্রতিমা রাখা শুভ । কারণ বাস্তু অনুযায়ী বাড়িতে গণেশের প্রতিমা রাখলে ভালো দিক বজায় থাকে। তবে এই মূর্তি রাখারও কিছু নিয়ম রয়েছে। তার সঙ্গে এটিও খেয়াল রাখতে হবে গণেশের শুঁড় যেনো নির্দিষ্ট দিকে থাকে। আর এইগুলো যদি মেনে না-চলা হয় তাহলে পরিবারের সদস্যদের আর্থিক অনটনের মুখে পড়তে হতে পারে।
বাস্তু শাস্ত্র মত অনুযায়ী বাড়িতে একের অধিক গণেশের মূর্তি রাখা যায়। কিন্তু খেয়াল রাখতে হবে যেনো মূর্তিগুলি একই স্থানে বিরাজমান না থাকে।
সাধারণত মহাদেব ও মাতা পার্বতীর মাঝখানে গণেশের অবস্থান। তাই গণেশের শুঁড় যদি ডান দিকে থাকে তাহলে সেটি মহাদেবের দিকে নিশানা করে। আর মহাদেবের যেহেতু সাংসারিক কাজে মন নেই এবং তিনি সারাক্ষণ সাধনা নিয়ে থাকে তাই পরিবারের সদস্যদের ও সাংসারিক ক্ষেত্রে অনীহা দেখা দিতে পারে। সেই জন্য ডানদিকে শুঁড় আছে এমন প্রতিমা বাড়িতে আনা উচিত নয়।
অন্যদিকে গণেশের শুঁড় যদি বামদিকে থাকে তাহলে সেটি মাতা পার্বতীর দিকে থাকে। এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ বৃদ্ধি পায়। এই জন্য বাড়ির ক্ষেত্রে বামদিক শুঁড় বিশিষ্ট গণেশের মূর্তি রাখাই শ্রেয়।
অতএব একদিকে সাধনার ক্ষেত্রে ডানদিক শুঁড় বিশিষ্ট গণেশের মূর্তি যেমন শুভ,তেমনি অন্যদিকে সংসারের সুখ-সমৃদ্ধির জন্য গৃহে বামদিক শুঁড় বিশিষ্ট গণেশের মূর্তি রাখলে ভালো।







