অফবিট

২০২৫ এ সরস্বতী পুজো কবে? জেনে নিন দিনক্ষণ

দুর্গাপুজো, কালীপুজো,কার্তিক পুজো থেকে জগদ্ধার্থী পুজোর পরে যে বিশেষ পুজোর আশায় অপেক্ষায় থাকেন আট থেকে আশি, তা হল সরস্বতী পুজো । স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে-বাড়িতে, পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তাই নতুন বছর পড়লেই কবে সরস্বতী পুজো রয়েছে, তা জানার আগ্রহ থাকে সকলেরই। আর মাত্র কয়েকদিন। তারপরেই ২০২৪ কে বিদায় জানিয়ে আসবে ২০২৫। কিন্তু, নতুন বছরে কবে পড়ছে সরস্বতী পুজোর শুভ তিথি? কতক্ষণই বা থাকবে শুভক্ষণ? জেনে নিন-

আগামী বছর সরস্বতীপুজো পড়েছে ২ ফেব্রুয়ারি, রবিবার৷ তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে।

এদিনই ঘরে ঘরে পূজিত হবেন বাগদেবী সরস্বতী। মণ্ডপে-মণ্ডপে দুটোদিন মেতে উঠবে পড়ুয়ারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.