বিনোদন

সমস্ত কটাক্ষ ও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও এক ফ্রেমে ধরা দিলেন শ্রীময়ী ও কাঞ্চন মল্লিক !

নিজস্ব সংবাদদাতা : অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের নতুন ফেসবুক পোস্ট ঘিরে আবারও শুরু হয়েছে সমালোচনা। তাঁদের দু’জনকে এক সাথে দেখলেই শুরু হয় নানা বিতর্ক ও আরও কত কিছু! যদিও কোনো বিতর্ককেই মোটেই গুরুত্ব দিতে নারাজ তাঁরা। তারই প্রমাণই মিলল অভিনেত্রীর নতুন ফেসবুক পোস্টে। কথা হচ্ছে অভিনেত্রী শ্রীময়ী এবং অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের।

এই মুহূর্তে দর্শক তাঁদের দু’জনকেই দেখছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে। সেখানে শ্রীময়ীকে দেখা যাচ্ছে আটপৌরে বাঙালি বৌয়ের সাজে ,আর গলায় রুদ্রাক্ষের মালা, সাদা পাঞ্জাবি এবং একমুখ দাড়িতে কাঞ্চন যেন সাধুবাবা। দুজনকে দেখেই বোঝা যাচ্ছে যে এটি সিরিয়ালের লুক। সিরিয়ালটি শুরু হওয়ার সময় থেকেই জানা গিয়েছিল এখানে দুজনকে একত্রে দেখা যেতে পারে । তার পর থেকেই শুরু হয় যাবতীয় বিতর্কের। অভিনেতা কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের কারণের নেপথ্যেও নাকি রয়েছেন শ্রীময়ী। যদিও দুজনেই প্রকাশ্যে এ কথা বরাবরই অস্বীকার করেছেন।

সমস্ত কটাক্ষ,সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে মঙ্গলবার শ্রীময়ী নিজের ফেসবুকে কাঞ্চনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। এবং সেখানে লেখেন, “২০১৩ সালে প্রথম তোমার সঙ্গে অভিনয়। আবারও ১০বছর পর ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর মাধ্যমে একসঙ্গে অভিনয় করার সুযোগ পেলাম। তোমার মতো অভিনেতার কাছ থেকে অনেক কিছু শিখেছি,অনেক কিছু অর্জন করেছি। জীবনে অনেক শেখা বাকি আছে। হাজার বিতর্কের পরেও বলব, তুমি শুধু এক জন ভাল অভিনেতাই নয়,এক জন ভাল মনের মানুষ। সুধাময়ী ও হরিদাস।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.