বিনোদন

কিংবদন্তি বলি তারকা ধর্মেন্দ্রর অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করলেন রাজের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রির

সোমবার অর্থাৎ ২৪ শে নভেম্বর ভারতীয় চলচ্চিত্রজগতে নেমে এসেছে কালো ছায়া। প্রয়াত হয়েছেন বলিউডের সোনালি যুগের কিংবদন্তি নায়ক ধর্মেন্দ্র। পরিবার তরফে প্রথমে দিকে এই খবরটি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেই মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এসেছে। এবার এই মৃত্যু সংবাদে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে শেষযাত্রায় হাজির হন ইন্ডাস্ট্রির বহু তারকা। সহকর্মী থেকে নবীন প্রজন্মের তারকা সকলেই শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে। এমনকি সমাজ মাধ্যমে শোক বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি ধর্মেন্দ্রের অবদানকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান। পাশাপশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন। এছাড়াও রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে উঠেছে অনুরাগীর স্মৃতি, শ্রদ্ধার বার্তা, ভিডিও ক্লিপ ও পুরোনো ছবির বন্যা।

এপ্রসঙ্গে এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের অবসান। তিনি ছিলেন এক আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা, যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রে ছিলেন অনবদ্য। তিনি যেভাবে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন তা অসংখ্য মানুষের হৃদয়ে দাগ কেটে গিয়েছে। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতার জন্যও সমানভাবে প্রশংসিত হয়েছিলেন। এই দুঃখের মুহূর্তে, তাঁর পরিবার, পরিজন ও অসংখ্য অনুরাগীদের সমবেদনা জানাই।”

এপ্রসঙ্গে এক্স-হ্যান্ডেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.