রাজনীতি

পাঁচ রাজ্যের নির্বাচন প্রসঙ্গে বুধবার বৈঠক, নেতৃত্বে প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার পূর্বে প্রস্তুতি তুঙ্গে বিজেপির। আসন্ন নির্বাচনগুলোর রোডম্যাপ সাজাতেই এবার বুধবার বিকেলে কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে নিয়ে বৈঠকে বসছে গেরুয়া দল৷ আজ সন্ধেয় দিল্লিতে বিজেপির সদর দফতরে এই বৈঠক হতে চলেছে। বৈঠকের নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত উল্লেখ্য, কর্নাটক হাতছাড়া হওয়ার দক্ষিণে কোনও রাজ্যেই বিজেপি ক্ষমতায় নেই। ভারত রাষ্ট্র সমিতিকে সরিয়ে তেলেঙ্গানা দখলে মরিয়া কেন্দ্রীয় সরকার। আবার সেখানেও কংগ্রেসের সঙ্গে সম্মুখ সমরে দাঁড়াতে বিজেপিকে। ফলে কর্নাটকের পর আসন্ন পাঁচ রাজ্যের ভোটেই বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস।

বিজেপির এই কেন্দ্রীয় নির্বাচন কমিটিই প্রার্থী বাছাই ও নির্বাচনের রোডম্যাপ ঠিক করে দেবে, এমনটাই সূত্রের খবর। কোন কোন রাজ্যে, আসনে বিজেপি দুর্বল, তা চিহ্নিতকরণ করে আগেভাগেই শক্তিশালী প্রার্থী বাছাই করা হবে, যাতে তাঁরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ায় নির্দিষ্ট সময় পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.