রাজনীতি

বৃহস্পতিবারই শাহ-দিলীপ বৈঠক, গুঞ্জন শুরু রাজনৈতিকমহলে !

নিজস্ব সংবাদদাতা : গতকাল অর্থাৎ বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন আসে। বৃহস্পতিবার সকালেই দিল্লির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি সূত্রে খবর, আজ সন্ধ্যাতে নিজের বাসভবনে দিলীপের সঙ্গে বৈঠকে বসতে পারেন শাহ।

প্রসঙ্গত, বিজেপির আর কোনও পদে নেই দিলীপ ঘোষ। ফলে সংগঠনের খুঁটিনাটি বিষয়ে তাঁর কোনও ভূমিকা থাকার কথাও নয়। আপাতত দিলীপ ঘোষের গতিবিধি সীমিত মূলত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ। তবে পদ খোওয়ানোর আগে তিনি রাজ্য বিজেপি নেতৃত্বকে বেশ কিছু সাংগঠনিক পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শগুলো কার্যকর করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল রাজ্য বিজেপি।

অপরক্ষেত্রে, আজকের বৈঠকে অবশ্য ডাক পাননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিলীপকে কেন এই জরুরি তলব? উঠছে নানাবিধ প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.