নিজস্ব সংবাদদাতা : এক রোগের ভিন্ন নাম। যাকে কেউ বলেন গ্যাসট্রিক,আবার কেউ বলেন বুকজ্বালা। কেউ কেউ আবার একে অম্বলও বলে থাকেন।যার ফলে শরীরে বুকজ্বলা থেকে শুরু করে আরও নানান সমস্যা দেখা যায়।অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় যখন পাকস্থলির অ্যাসিড শরীরের উপরিভাগে ইসোফোগাস অংশে চলে আসে।
অ্যাসিডিটির লক্ষণ সাধারণত বিভিন্ন রকমের হয়ে থাকে।অর্থাৎ এক জনের শরীরে একরকম সমস্যা হলে,অন্য জনের শরীরে অন্য রকম সমস্যা দেখা যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই রোগ থেকে বাঁচার, নানান রকম চটজলদি উপায় জানিয়েছেন। এর জন্য প্রয়োজন রান্নাঘরের সামান্য কিছু মশলা। যার থেকেই একেবারে দূর হবে গ্যাসট্রিক আর বুকজ্বালা।
চটজলদি উপায়গুলি হলো –
প্রথমেই প্রয়োজন কিছুটা জোয়ানের দানা, মৌরির দানা এবং খানিকটা উষ্ণ জল।এই জোয়ান ও মৌরি দীর্ঘদিন ধরেই হজমের সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
জোয়ানের মধ্যে থাকা থাইমল স্টমাক থেকে গ্যাসট্রিক রস নিঃসৃত করতে সাহায্য করে।যা খাবার হজম করে। অনেক প্রজন্ম আগে থেকেই হজমের প্রয়োজনে জোয়ান ব্যবহৃত হয়ে আসছে।
মৌরিকে চিবিয়েও খাওয়া যেতে পারে আবার এক কাপ গরম জলের মধ্যে ফুটিয়ে ছেঁকেও খাওয়া যেতে পারে। মৌরিতে থাকে অ্যানথোল ও ইস্ট্রোগোল যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলেন, মৌরি ও জোয়ান একসঙ্গে গরম জলে ভালো করে ফুটিয়ে ঠাণ্ডা করে খেলেই,গ্যাসট্রিক ও বুকজ্বালার সমস্যা থেকে দ্রুত রেহাই মিলবে।







