রাজ্য

ট্রেনের ধাক্কায় মৃত্যু বছর ৩৫ এর ব্যক্তির

ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বছর ৩৫ এর এক ব্যক্তির। মৃতের বাড়ি আমবাড়ি এলাকায়। শনির সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর-সংলগ্ন ৫ নম্বর ঘুমটি এলাকার সরকার পাড়ায়।।

স্থানীয় সূত্রে খবর, ছট পুজো উপলক্ষে আত্মীয়ের বাড়ি ঘুরতে এসেছিলেন তিনি। এদিন সন্ধ্যায় ওই এলাকায় কোনোভাবে রেল লাইনে উঠেছিলেন তিনি। সেই সময় হলদিবাড়ি থেকে এনজেপি গামী লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রেল লাইনে হাটতে দেখে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। নিমেষেই তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান আর পি এফের কর্মীরা। রেল লাইনের মাঝ থেকে দেহ সরিয়ে পরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রেলের তরফে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.