রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ড উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায়

সাতসকালেই ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙার ইস্ট ক্যানেল সার্কুলার রোডের একটি কারখানায় ভোর ৫টা নাগাদ ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, প্লাই তৈরির কারখানা এটি। শুকনো কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল দেরিতে আসার কারণেই আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।প্লাইয়ের কারখানায় আগুন লাগে। সেখান থকে পাশের গেঞ্জির কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশের কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। মূল যে কারখানায় আগুন লেগেছে, তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী।

টিনের ছাউনি সরিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আশেপাশের বাড়িগুলি ফাঁকা করা হয়েছে তড়িঘড়ি। পাশের কারখানা গেটের তালা ভেঙে সেখানে ঢুকে থেকে জল দেওয়ার চেষ্টা করছে দমকল। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.