নিয়োগ দূর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চের রায়কে বে আইনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করবে বলে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকা কর্মিদের আস্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানীর সমর্থনে চাকুলিয়া শিরশি হাই মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায়কে এভাবেই আক্রমন করলেন মুখ্যমন্ত্রী। আজই শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় রায় ঘোষনা করেছে হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চ। সেই রায়ে উল্লেখ্য করা হয়েছে, প্রায় একহাজারের উপরে শিক্ষক ও শিক্ষাকর্মিকে ১২ শতাংশ হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে।মুখ্যমন্ত্রী বলেন, আদালত এক অমানবিক রায় দিয়েছেন। আদালতের এই রায়ে চাকরি হারা ছাত্রছাত্রী হতাশ না হবার জন্য আর্জি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর সভায় ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি সাদিকুল ইসলাম, চাকুলিয়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মুস্তফা এবং গোয়ালপোখর ব্লক কংগ্রেস সভাপতি নূর হাসান নূর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।







