অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভন দেব চট্টোপাধ্যায় নেতৃত্বে সুসজ্জিত বন্যার্ত শোভাযাত্রা আয়োজিত হয় খড়দহ মোড়ল পাড়া থেকে স্টেশন পর্যন্ত উপস্থিত ছিলেন প্রার্থী সৌগত রায়, খড়দহ কেন্দ্রের বিধায়ক তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভন দেব চট্টোপাধ্যায় খড়দহ পৌরসভার পৌর প্রধান নিল সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর মাতা গণ এছাড়াও উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন নেতৃত্ব।
খড়দহের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ক্লাব সংগঠন এবং বিভিন্ন জায়গায় মানুষেরা প্রাপ্তি সৌগত রায় কে ফুল এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান সৌগত রায় জানান জেতার পর প্রথম কাজ হবে খড়দহের রেল ওভারব্রিজ করা এবং অনেক কাজ বাকি আছে সেগুলো পূর্ণ করা। এবং শোভন দেব চট্টোপাধ্যায় জানান প্রত্যেকবারের থেকে এবারও বেশি ব্যবধানে জিতবেন সৌগত রায়। এবং তিনি নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন আগে ২০০ পার করুক তারপর ৪০০ বারের ভাবনা।







