কিছুদিন আগে সংসদ ভবনে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ঘটনায় রাজনৈতিক দলগুলিকে দোষারোপ করতে এগিয়ে আসছে অন্য রাজনৈতিক দলগুলি। তবে এই নিয়ে ফের একবার বিতর্ক উঠে সাংসদ ভবনে। সেখানেই প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে প্রশ্ন করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
তিনি বলেন,”কেন্দ্রে যদি অন্য কোনও দল ক্ষমতায় থাকত, তবে বিজেপি এই ইস্যুতে পুরো দিল্লি বন্ধ করে দিত।বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত। কারা এই অভিযুক্তদের সংসদে ঢুকতে দিয়েছে? কার স্বাক্ষর পাওয়া গিয়েছে? সব জেনেও কেন্দ্র চুপ রয়েছে। জাতীয় নিরাপত্তার এই ইস্যুতে কোনো রাজনীতি করা উচিত নয় বলেই আমি মনে করি। প্রধানমন্ত্রীর উচিত সংসদে এই বিষয়ে কথা বলা।”







