রাজনীতি

মার্চের শুরুতেই বাংলায় মোদী, সন্দেশখালির নির্যাতিতারা সামনাসামনি হবেন প্রধানমন্ত্রীর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি থেকে আগেই জানিয়েছিলেন যে, সব ঠিক থাকলে আগামী ৬ মার্চ বারাসতের কাছারি মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির পরিকল্পনা, উক্ত সভায় সন্দেশখালির ‘নির্যাতিতা’-দের উপস্থিত করানো হবে। সেখানে মুখ ঢেকে প্রধানমন্ত্রীর সামনাসামনি দাঁড়াবেন তাঁরা।

অপরক্ষেত্রে, রাজনৈতিক সভা ছাড়াও কলকাতায় সরকারি অনুষ্ঠানে যোগদানের কথা আছে নরেন্দ্র মোদীর। উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত ধর্মতলা থেকে হাওড়া ময়দান মেট্রো-সহ আরও বেশ কয়েকটি মেট্রো রুটের। এছাড়াও গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ট্রাভেল করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে ১৮ ফেব্রুয়ারি ছিল বিজেপির জাতীয় সম্মেলন। সংশ্লিষ্ট বৈঠকে ‘বিকশিত ভারত’ প্রস্তাব এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপি নেতা রাজনাথ সিং। যেখানে সরকারের বিভিন্ন সাফল্যের বিষয়ের পাশাপাশি স্থান পায় সন্দেশখালি প্রসঙ্গও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.