নিজস্ব সংবাদদাতা: শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার অভিষেককে ডেকে পাঠায় সিবিআই। সকাল ১১ টায় নিজাম প্যালেসে পৌঁছন অভিষেক। দীর্ঘ ৯ ঘন্টা ৪০ মিনিট পর সিবিআই দফতর থেকে বেরিয়ে অভিষেক বলেন,
প্রথম দিন থেকে আমায় টার্গেট করা হয়েছে।
আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি।
আমার ও সময় নষ্ট, তদন্তকারীদের ও সময় নষ্ট,
জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য।
ED- CBI কে দিয়ে ধমকানোর চেষ্টা।
আমাকে ডাকাডাকি বন্ধ করুন, যে ৫ লাখ টাকা নিয়েছে সে বিজেপির দলনেতা হয় কি করে।
আমার জন্য নিয়ম আলাদা, বিজেপির জন্য আলাদা।
আমি দিল্লির পোষা কুকুর নই, বাংলার রয়েল বেঙ্গল টাইগার।
স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের জন্য কি আইন প্রযোজ্য নয়?






