নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই পিংলা থানার ওসি প্রশান্ত কীর্তনিয়াকে পুলিশ লাইনে ডেকে নেওয়া হয় ৷ তারপর বেশ কয়েক দিন কেটে গিয়েছিল ৷ অবশেষে শনিবার সন্ধ্যায় পিংলা থানার নতুন ওসির নাম প্রকাশ্যে এলো। শুভঙ্কর রায় এর আগে গুড়গুড়িপাল থানার ওসি ছিলেন। তারপর তিনি ওসি এসওজি পশ্চিম মেদিনীপুর ছিলেন। তারপরেই আজ শনিবার পিংলা থানাতে ওসি হিসাবে যোগদানের নির্দেশ আসে। শনিবার রাতেই তাকে পিংলার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি পুলিশ লাইনে ছিলেন সুকদেব মাইতি, তাকে পাঠানো হল কেশপুরে। অপরদিকে ওসি এসওজি করা হল প্রত্যয় দাসকে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক থানার ওসি ও পুলিশ কর্মীদের রদবদলের সম্ভাবনা রয়েছে বলে সুত্রের খবর।







