রাজনীতি

রাহুলে পদযাত্রার আগেই মমতাকে চিঠি খাড়গের। বরফ গলছে রাহুলের পদযাত্রার

ফের বিজেপির হাত ধরতে চলছেন নীতীশ কুমার, এই বিষয়টি ধরেই নিয়েছে রাজনৈতিক মহল। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এলাকায় পদযাত্রা চলার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে টালমাটাল ইন্ডিয়া জোটের ভবিষ্যত। তৃণমূলনেত্রীর অন্যতম অভিযোগ, রাহুল গান্ধীর ভারত জোরা ন্যায় যাত্রার বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যে রাহুল গান্ধীর ভারত জোরা ন্যায় যাত্রা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন কংগ্রেসের সভাপতি মালিকার্জুন খাড়গে। অসমের উদাহরণ দিয়ে চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের সভাপতি। বাংলাতেও দুষ্কৃতী বাধা সৃষ্টি করতে পারে বলে খবর রয়েছে রাহুল গান্ধীর কর্মসূচিতে।

রাহুল গান্ধীর ভারত জোরা ন্যায় যাত্রা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেয় বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন মালিকার্জুন খাড়গে। ঘটনাচক্রে জলপাইগুড়ি জেলার এইদিন রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার অভিযোগ তুলেছেন কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে মালিকার্জুন খাড়গে লিখেছেন, আমার কাছে খবর এসেছে বাংলার এই পদযাত্রার কর্মসূচিতে কিছু দুর্বৃত্ত সমস্যার সৃষ্টি হতে পারে। পদযাত্রা চলার সময় রাজ্য প্রশাসনকে বদনাম করা এই পরিকল্পনার উদ্দেশ্য হতে পারে।

বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এই কর্মসূচি চলার সময় পদযাত্রায় অংশ গ্রহণকারী সমর্থকদের নিশ্চিত নিরাপত্তা দিতে আপনি যথাযথ নির্দেশ দিন। মুখ্যমন্ত্রী জোট নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর থেকেই ইতিবাচক বার্তা দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। চিঠিতে মালিকার্জুন খাড়গে লিখেছেন আপনার সাথে গান্ধী পরিবারের সুসম্পর্কের বিষয়ে আমি অভিহিত। মালিকার্জুন খাড়গে বলেছেন আমি জানি আপনি নিরাপত্তার বিষয় নিয়ে আপনি কোনও সমস্যাই হতে দেবন না। তবুও ব্যাক্তিগত ভাবে আপনাকে জানাও উচিত বলে আমি এই চিঠিতে লিখলাম। কয়েক দিন বিরতির পর ফের রাহুল গান্ধীর ভারত জোরা ন্যায় যাত্রার শুরু হবে জলপাইগুড়ি থেকে। তৃণমূলের সাথে কংগ্রেসের দ্বন্দ্ব ফের তৈরি হওয়ায় রাহুল গান্ধীর কর্মসূচি সঠিক ভাবে সম্পন্ন হয় কি না, সেই বিষয়ে সবার নজর থাকবে। রাহুল গান্ধীও তৃণমূল নিয়ে কোনও বার্তা দেন কি না, সেই বিষয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের। তবে খাড়গের এই চিঠি গুরুত্বপূর্ণ রাজনৈতিক তাৎপর্য আছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। কারণ নীতীশ কুমার শেষ পর্যন্ত বিজেপির হাত ধরলে অনেকটাই দুর্বল হতে পারে জোট ইন্ডিয়া তা বলার অপেক্ষা রাখে না। এই অবস্থাতে মমতার মন জয় করতে মরিয়া কংগ্রেস। রাহুলে পদযাত্রার নিয়ে কিছু না জানানোর জন্য অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসকে নিয়ে মমতা মনোভাব বদলায় কি না সেইটাই দেখার বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.