নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লিখেছেন, আমি আর্জি জানাচ্ছি, আপনারা পদক্ষেপ করুন। আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে। শুভেন্দু যে ভিডিও পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, তৃণমূলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মানুষের মাঝে টাকা বিলি করছেন।
যার বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু, তিনি পাণ্ডবেশ্বর এর তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি নিজে লোকসভা নির্বাচনের প্রার্থী নন। জনগণের মাঝে টাকা বিলি করছেন বলে অভিযোগ উঠেছে।







