রাজ্য

‘ভারতকে নেতৃত্ব দেবে বাংলা’ প্রথম ভাষণেই ভূয়সী প্রশংসা নয়া রাজ্যপালের

এবার বাংলার ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানেই ভারত-বাংলাকে এক সুতোয় বেঁধে দিলেন তিনি। বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত আর ভারতকে নেতৃত্ব দেবে বাংলা, এহেন বক্তব্য রাজ্যপালের। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বোস। উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী।

পাশাপাশি, উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁকে উদ্দেশ করেই সি ভি আনন্দ বোস বলেন, ‘আমি সাংসদকে বলব, বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। আর ভারতকে নেতৃত্ব দেবে বাংলা। একজন দৈত্যের মতো জেগে উঠছে বাংলা।’ জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত লেগেই থাকত। সেই প্রসঙ্গে রাজ্যপালের সংযোজন, ‘আমি কোনও সংঘাত চাই না। রাজনৈতিক নেত্রী মমতা নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করব। মনে হয় না কোনও সংঘাত হবে’।

প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরবর্তীতেই রাজ্যের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করার বার্তা দিয়েছিলেন আনন্দ বোস। গত বুধবার রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার পর রাজধানীতে পা রাখেন প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-এর সূত্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.