বিনোদন

বঙ্গে প্রথমবার বিদ্রোহী কবির বায়োপিক, কে থাকছেন মূল চরিত্রে?

এবার বঙ্গে প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। অভিনেতা কিঞ্জল নন্দ অভিনয় করছেন মুখ্য চরিত্রে।পরিচালক আব্দুল আলিম রয়েছেন পরিচালনায় দায়িত্বে।ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তুলে ধরা হবে জীবনের শৈশব থেকে শেষ জীবনপর্যন্তের মুহুর্ত। নজরুলের এই বায়োপিকে থাকছে আরও চমক।

অন্যান্য চরিত্রে রয়েছে খ্যাতনামী অভিনেতারা।

অভিনেতা কিঞ্জল নন্দ জানান, এই ছবির শ্যুটিং শুরু হবে এ বছরই শীতকালে। ছবিতে রয়েছে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয়। বহু ঐতিহাসিক চরিত্র জীবন্ত হয়ে উঠবে এই ছবিতে।পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল।

ছবির শ্যুটিং হবে বাংলা এবং বাংলার বাইরে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে স্ক্রিপ্ট প্রায় সমাপ্ত। এখনও চলছে কাজী নজরুল ইসলামের জীবনের নানান গবেষণা। সঙ্গীত পরিচালনার বিষয় নিয়ে কথা চলছে জয় সরকারের সঙ্গে ছবির সম্পাদনা করবেন অর্ঘকমল মিত্র।

পরিচালক আব্দুল আলিম জানান “এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিংয়ে খুব তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে। আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে গবেষণা করছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.