জেলা

জাতীয় সড়কে বাস দূর্ঘটনা! আহত কমপক্ষে ১২

জাতীয় সড়কের উপর ভয়াবহ বাস দূর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের খাসেরভেড়ি এলাকায়। ঘটনায় কমপক্ষে বারো জন আহত হয়েছে।

সূত্রের খবর, কলকাতার চিত্‍পুর এর নিউ দেবাঞ্জলি অপেরা যাত্রা দলের সদস্যরা একটি বাসে করে ফিরছিলেন। গতকাল রাতে বর্ধমানের খন্ডগোষে যাত্রা শো ছিল। সেখান থেকেই ফিরছিলেন তারা। সেই বাসে অভিনয় শিল্পী, মেক আপ ম্যান,আলোক সজ্জ্বার কর্মী, মিউজিশিয়ান সহ মোট উনিশ জন ছিলেন।

ফেরার পথে তাদের বাসটি সকালে সিঙ্গুরের খাসেরভেড়ি এলাকায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎই পিছন দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে বাসটিতে ধাক্কা মারে। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে বারো জন। তাদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ঘটনায় ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.