বিনোদন

প্রয়াত হলেন ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’ খ্যাত কিংশুক চট্টোপাধ্যায়, কাছের বন্ধুকে হারিয়ে কি বললেন রূপঙ্কর

নিজস্ব সংবাদদাতা : গতকাল রাখির দিন অর্থাৎ বুধবার সকাল সকালই সংগীতমহলে দুঃসংবাদ। প্রয়াত হন বাংলার অন্যতম জনপ্রিয় গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়। খবর দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত একমাস তিনি ভর্তি ছিলেন হাসপাতালে।কিন্তু বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভক্তদের মনে।

বাংলা আধুনিক সংগীত জগতে কিংশুকের অবদান অনস্বীকার্য। উল্লেখ্য সংগীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব কিংশুকের। কিংশুকের লেখায় বহু সুপারহিট গান গেয়েছেন রূপঙ্কর।যার মধ্যে রয়েছে ‘বউদিমণির কাগজওয়ালা’, ‘ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব’র মতো গান। তবে শুধু রূপঙ্কর নয়, কিংশুকের লেখা গান গেয়েছেন শিলাজিত্‍ থেকে সিধুরাও।এমনকি ‘এসো হে কেষ্ট’ গানটিও বেরিয়েছে তাঁর কলম থেকেই। মদন মিত্র অভিনীত ‘ওহ! লাভলি’-র জন্যও গান লিখেছেন তিনি

দীর্ঘদিনের বন্ধু সঙ্গীকে হারিয়ে রূপঙ্কর বাগচীও শোকে বিহ্বল হয়ে পড়েন। তিনি বলেন, ‘কিংশুক আমার থেকে অনেক জুনিয়ার। সেই ৯৫ সাল থেকে শুরু করে ২০০৫,এই সময় কিংশুকের সঙ্গে অজস্র কাজ করেছি। গান তৈরির সময় অনেক আড্ডাও মেরেছি ওর সঙ্গে। ওর লেখা ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব, বউদিমণির কাগজওয়ালা আর বিশেষ করে ও বাউল গানগুলো আমার অন্যতম জনপ্রিয় গান। ওর লেখায় আলাদা একটা রসবোধ ছিল। খুব কঠিন বিষয়কেও, খুব সহজ হিসেবে ভাবত। ভাল গীতিকার ও কবি তো ছিলই। ভাল মানুষও ছিল। খারাপ লাগছে ওর স্ত্রী ও সন্তানের কথা ভেবে। ওদের তো কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। সত্যিই ভাল এক শিল্পীকে হারালাম। ‘

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.