অফবিট

আপনি কি নিয়মিত মুড়ি খান ? জানেন, মুড়িতে কি কি উপকারিতা রয়েছে ? জানতে হলে পড়ুন বিস্তারিত

আমরা প্রত্যেকেই কমবেশি মুড়ি খেতে ভালোবাসি। আর এই মুড়ির প্রচুর উপকারিতা রয়েছে। এই উপকারিতা গুলি হল-

১. আমরা সবাই জানি ,যে মুড়ি অ্যাসিডটি রোধ করে। যাদের শরীরে হজমের সমস্যা রয়েছে ,আর অ্যাসিডিটি হয়, তাদের জন্য মুড়ি খুবই উপকারী। তাই নিয়ম করে মুড়ি খেলে অ্যাসিডিটি অনেকটাই কমবে।

২.শুকনো মুড়ি চিবিয়ে খেতে হয়। এতে দাঁত ও মাড়ির অনেকটা ব্যায়াম হয়। তাই নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভাল থাকে। কারণ, মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা আমাদের হাড়কে শক্ত করে। এছাড়াও মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, যা আমাদের প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়।

৩. কম ক্যালরি যুক্ত খাবার খাবেন, আবার পেটও ভরবে, যদি আপনার ইচ্ছা এমনই হয় তাহলে আপনি নির্দ্বিধায় মুড়ি খেতে পারেন। সারাদিন, বাড়িতে, অফিসে যখনই হালকা খিদে পাবে, তখন মুড়ি খেয়ে নিলে একদিকে যেমন আপনার ক্ষুধা নিবারণ হবে , তেমনই কোনও ক্ষতিও হবে না।

৩. পেটের সমস্যায়ও মুড়ি ভীষণ গুরুত্বপূর্ণ। তাই পেটের সমস্যার জন্য শুকনো মুড়ি বা ভেজা মুড়ি খেলে তৎক্ষণাৎ উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় এটি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

৪. এছাড়া মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকায় যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন,তাদের জন্য মুড়ি উপকারী।এর পাশাপাশি মুড়ি হৃদরোগের ঝুঁকি কমায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.