এই বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি একটিও মশা দেখতে পাবেন না। অবশ্য শুধু মশাই নয়, এখানে কোনও পোকামাকড় বা সাপখোপও নেই। দেশটির নাম আইসল্যান্ড। এটি একটি মশাবিহীন দেশ।
এ দেশেই পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনও ধরণের মশা নেই।এছাড়া, আইসল্যান্ডে কোনও সাপ বা অন্যান্য সরীসৃপ নেই। সেই কারণেই আইসল্যান্ডকে কখনও কখনও “সাপমুক্ত দেশ” বলা হয়।
সবচেয়ে মজার তথ্য হল- আইসল্যান্ডে হ্রদ, পুকুর, জলাভূমি এবং প্রায় ১৩০০ বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। তবুও, মশা বেঁচে থাকে না। বিজ্ঞানীরা বলেছেন যে, আইসল্যান্ডের দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এবং ঠান্ডা জলবায়ুতে মশা বাঁচে না। ফলে মশার ডিমের বৃদ্ধি বা ডিম ফুটে বের হওয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং, আইসল্যান্ড শান্তিপূর্ণ – মশা নেই, সাপ নেই, কেবল পরিষ্কার, ঠান্ডা প্রকৃতি।
এছাড়াও অনেক বিজ্ঞানী মনে করেন, আইসল্যান্ডের জলাশয়ে রাসায়নিক পদার্থের যে অনুপাত রয়েছে, তা মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত নয়। ফলে সব মিলিয়ে জলাশয়ের অভাব, তীব্র শীত ও স্রোতহীন নদীর অভাবে আইসল্যান্ডে মশা জন্মাতে পারে না।







