অফবিট

কলকাতার কাছেই আছেই “মিনি গোয়া” ! জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা: আমরা বাঙালিরা সবসময়ই ঘুরতে যেতে বেশ পছন্দ করি। পছন্দের তালিকায় সমুদ্র থাকতে পারে বা পাহাড় বা জঙ্গল । সব সময়ের ব্যস্ততার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য মানুষ নিরিবিলি একটা ঘুরতে যাওয়ার জায়গায় খোঁজে। সেরকমই একটা নিরিবিলি সমুদ্র সৈকত আছে কলকাতার খুব কাছেই যা আজকাল “মিনি গোয়া” নামে খ্যাত। খুব অল্প সময় বার করে কাজের ফাঁকেই ঘুরে আসতে পারেন এখান থেকে। কলকাতার কাছেই আছে এমন একটি মনোরম সমুদ্র সৈকত যার টানে আপনি বারবার তার কাছেই ফিরে যাবেন।

বকখালির কাছেই আছে লক্ষীপুর সমুদ্র সৈকত যা আজকাল মিনি গোয়া নামে সবার মন কেড়েছে। কলকাতা থেকে দূরত্ব ১৩৬ কিলোমিটারের মত। এই সমুদ্র সৈকতের নিরিবিলি এবং সমুদ্রের অপূর্ব সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে।বঙ্গোপসাগরের এই সমুদ্র সৈকতটি অপূর্ব সুন্দর। সমুদ্রের সাথে রয়েছে একটি ছোট্ট গ্রাম যার স্নিগ্ধতাতে আপনার মন ভোরে উঠবে। বকখালির খুব কাছেই এই সমুদ্র সৈকত লক্ষ্মীপুর। বকখালি থেকে লক্ষ্মীপুর পৌছাতে পায়ে হেঁটে মাত্র মিনিট কুড়ি লাগে। এই বিচটি ভার্জিন বিচ নামে পরিচিত। পর্যটকদের ভিড় এখানে তেমন চোখে পড়ে না। সমুদ্রের সৈকতের গা ঘেঁষে থাকা বড় বড় উইন্ডমিল গুলো আপনার নজর কাড়বে।

লক্ষ্মীপুর পৌঁছানোর ঠিকানা-
কলকাতার খুব কাছেই রয়েছে এই লক্ষীপুর সমুদ্র সৈকত। ১৩৬ কিলোমিটার দূরত্ব মাত্র কলকাতা থেকে। প্রথমেই পৌঁছে যেতে হবে শিয়ালদা স্টেশন। সেখান থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে বাস বা অন্য গাড়ি ধরে পৌঁছে যেতে হবে লক্ষীপুর সমুদ্র সৈকত। বকখালি থেকেও লক্ষ্মীপুর আসার গাড়ি পাওয়া যায়।

লক্ষ্মীপুরে থাকার জায়গা-
লক্ষীপুর থেকে বকখালি মাত্র কুড়ি মিনিটের পথ। বকখালি বা ফ্লেজার গঞ্জের থেকে আপনি লক্ষ্মীপুরে এসে ঘুরতে পারেন। লক্ষ্মীপুরের সমুদ্র সৈকতের পাশেও লজ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.