অফবিট

কালো বিড়াল শুভ না অশুভ?

আজকাল বেশিরভাগ মানুষের বাড়িতেই পোষ্য রাখার একটা চল হয়েছে। বিড়াল এবং কুকুর এদের মধ্যে অন্যতম। বিড়াল নিয়ে নানান ধরনের কুসংস্কার ছড়িয়ে আছে আমাদের সমাজে। আর বিড়ালটি যদি কালো হয় তাহলে তো কথাই নেই।

শুধু আমাদের দেশে নয় দেশের বাইরে ও বহু দেশে কালো বিড়াল নিয়ে নানান কুসংস্কার প্রচলিত আছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো বিড়ালের রাস্তা পার হওয়ার ঘটনা। আমাদের প্রাচীন সমাজ হোক বা বর্তমানের কোন উন্নত সমাজই হোক বিড়ালের চল লক্ষ্য করা যায়।

বিভিন্ন দেশে বিড়াল নিয়ে যে কুসংস্কার আজও মানুষের মনে বাসা বেধে আছে তারই কয়েকটি আলোচনা করা হলো।

১: জার্মানির রাস্তার কালো বিড়াল যদি ডান দিক থেকে বাঁ দিকে যায় তবে সেটি অশুভ সংকেত বলে ধরে নেওয়া হয়। আবার কালো বিড়াল যদি বাম থেকে ডানে রাস্তা পার হয় সেটি তখন শুভ লক্ষণ বলা হয়।

২: পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশেও এই রকমের কুসংস্কার ছড়িয়ে রয়েছে। ১৯ শতকের জলদস্যুরা মনে করতো, কালো বিড়াল যদি কোন ব্যক্তির থেকে পালিয়ে যায় তবে সে সঙ্গে করে দুর্ভাগ্য নিয়ে পালায়। জুয়াড়িরা জুয়া খেলতে যাওয়ার পথে কালো বিড়াল দেখতে পেলে অশুভ বলে ভাবেন।

এই বিশ্বাস প্রচলিত আছে যে কালো বিড়াল রাস্তা পার হলে ১০ পা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবার সামনে এগিয়ে যেতে হয়। জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই ধরনের কুসংস্কারের কোন বৈজ্ঞানিক প্রমান পাওয়া যায় নি। অনেক প্রাণী আসন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস আগে থেকেই পেয়ে যায়। দুর্ভাগ্যের সঙ্গে বিড়াল বা অন্য প্রাণীর যোগসূত্র রয়েছে সেটা একদমই ঠিক নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.