ফের রাগিং এর অভিযোগে উত্তপ্ত শিক্ষা প্রতিষ্ঠান।
র্যাগিং এর কথা মুখে আনলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি সিনিয়র ছাত্রদের।
ঘটনার খবর চাউর হতেই পাঁচ ছাত্রকে বহিষ্কার স্কুল কর্তৃপক্ষের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার পার্শ্ববর্তি কলেজিয়েট স্কুলের।
জানা যায়, নদীয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে গত ৫:তারিখে শিক্ষক দিবসের দিন পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেগিংয়ের অভিযোগ ওঠে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঁচ জন ছাত্রদের বিরুদ্ধে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতোই শিক্ষক দিবসের দিন বিভিন্ন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান অনুযায়ী সেদিন মূলত সিনিয়র ছাত্ররা জুনিয়র ছাত্রদের ক্লাস নিতে যান। সেখানেই জুনিয়র ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করে সিনিয়র ছাত্ররা।
গালিগালাজ করা হয় এবং সিগারেট খেতে বলা হয় সিনিয়র ছাত্রদের তরফে। দুদিন স্কুল বন্ধ থাকার কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
পরবর্তীতে গোটা বিষয়টি অভিভাবকদের কানে পৌঁছলেই গতকাল স্কুলে গিয়ে বিক্ষোভ দেখানো হয়।
পরিস্থিতি নাগালের বাইরে দেখে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কমিটি গঠন করে জরুরি মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, যে সকল ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের এবং অভিভাবকদের ডেকে পাঠানো হবে।
কিন্তু জানা যায় ওই মিটিংয়ে অভিযুক্ত দুই ছাত্র এবং তার অভিভাবকরা উপস্থিত থাকলেও বাকিরা অনুপস্থিত ছিল। এরপরেই স্কুলের তরফ থেকে পাঁচজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে গতকাল রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুলের তরফ থেকে। অন্যদিকে যে পাঁচ জনের বিরুদ্ধে র্যাগিং করার অভিযোগ ওঠে সেই পাঁচ জনের নামের তালিকা আজ স্কুলের তরফ থেকে টাঙিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগিং এর ঘটনায় এখনো উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। তার উপর নদীয়ার কৃষ্ণ নগরের কলেজিয়েট স্কুলের এই ঘটনা আবারও নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল।
ঘটনা প্রসঙ্গে কলেজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস বলেন, ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানাকে জানানো হয়েছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।







