জেলা

সার্ভে হয়েছিল আবাস যোজনার বাড়ির জন্য , কিন্তু পাকা বাড়ি হওয়ার আগেই সব শেষ

রাত পোহালেই রথ । কিন্তু তার আগেই ক্রমাগত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়াতেই , দক্ষিণবঙ্গে এই বৃষ্টি শুরু হয়েছে। এবার এই বৃষ্টির জেরে , ঘটে গেলো এক বড়সড় দুর্ঘটনা। একটানা বৃষ্টির জেরে ভেঙ্গে পড়লো মাটির দেওয়াল । আর তাতেই চাপা পড়ে মৃত্যু বৃদ্ধ – বৃদ্ধার । বৃদ্ধ দম্পতির মৃত্যুর এই মর্মান্তিক ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি গ্রামের ।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম শিবপ্রসাদ মণ্ডল, বয়স ৭৫ বছর ও মৃতা বৃদ্ধার নাম রেনুকা মণ্ডল , বয়স ৬৫ বছর। বৃদ্ধ দম্পতি বহুদিন ধরেই বসবাস করতেন , ভগ্নপ্রায় এক মাটির বাড়িতে । এদিন বৃষ্টিতে , মাটির দেওয়াল ধসে যায় তাদের । ওই বৃদ্ধ দম্পতির ছেলে ও তাদের প্রতিবেশীরা , বুধবার সকালে হঠাৎই দেখেন , মাটির দেওয়াল ধসে গেছে । দেখা যায় মাটির দেওয়ালেই চাপা পড়ে গেছেন দম্পতি। মাটির দেওয়াল সরিয়ে , তাদের উদ্ধার করার চেষ্টা করা হয় , কিন্তু পাওয়া যায় তাদের নিথর দেহ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পরিবারটি বহুবার আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছে । সম্প্রতি তাদের বাড়ির সার্ভেও সম্পন্ন হয়। কিন্তু তার মধ্যেই ঘটে গেলো এমন অঘটন ।

মৃত দম্পতির বৌমা জানান, “বাবা-মাকে রাতেও দেখেছিলাম ঘুমোতে গিয়েছিলেন। আমরাও শুয়ে পড়ি। আজ সকাল সাড়ে পাঁচটার সময় উঠে দেখি এইভাবে দেওয়াল ধসে পড়েছে। দৌড়ে ভিতরে ঢোকার চেষ্টা করি। শুধু এইটুকু জানার জন্য ওরা পালিয়ে গিয়েছে নাকি ভিতরেই আছে। তারপর দেখি না বের হতে পারেনি।” তিনি আরও বলেন যে বেশ কিছুদিন আগেই তাদের বাড়িতে আবাস যোজনার সার্ভে করা হয়। কিন্তু পাকা বাড়ি হওয়ার আগেই , সব শেষ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.