ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গুয়াডাঙ্গা গ্রামে, আগুন লাগার ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের তৎপরতায় কাপড়ের দোকানে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় ও দমকল বাহিনীক। পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগাই,তার পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান,
উপ-প্রধান এবং চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও।
অবশেষে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হবার পরে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। যদিও ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার বলে অনুমান করছেন স্থানীয় এলাকার মানুষেরা ।
যদিও গবাদি পশু ও কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কিভাবে এই আগুন লাগলো তার সমস্ত দিক ক্ষতিয়ে দেখছে দমকল বিভাগের অধিকারিকেরা।







