দিদির দূত কর্মসূচির একটি বিশেষ পর্ব অনুযায়ী, আজ শিলিগুড়ি দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জেলা সভাপতি পাপিয়া ঘোষের নেতৃত্বে শিলিগুড়ি ওয়ার্ড নম্বর ৭ এর সামশিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন। গোটা মাদ্রাসা ঘুরে জেলা সভাপতি জানালেন এই যে রোজ স্থানীয় সমস্যাগুলির ফলে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনে যে প্রভাব পড়ছে সেই বিষয়গুলো আমাদের দল আরো দ্রুত সমাধান করতে চায় খুব তাড়াতাড়ি।জেলা সভাপতি জানান এই মাদ্রাসা ইষ্কুলের ছাত্র এবং ছাত্রীদের বিভিন্ন সমস্যা আছে। তাদের সেই সব সমস্যা কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করতে পারা যায় সেটাই দেখতে আমরা দিদির দূতেরা এখানে এসেছি।এখানকার শিক্ষকদের সাথে কথা বলেন জেলা সভাপতি এবং কি কি অসুবিধার মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন সেটাও দেখেন জেলা সভাপতি।হাই মাদ্রাসার মিড ডে মিল পরিস্থিতিও খতিয়ে দেখেন জেলা সভাপতি।তিনি আরো জানান যেখানে এই মিডডে মিলের রান্না হয় সে জায়গাগুলির অবস্থা ভালো নয়। আমরা গোটা মাদ্রাসার ঘরগুলি দেখলাম দেখছি কিভাবে দ্রুত এই পরিস্থিতির উন্নয়ন করা যায়।এদিন জেলা সভাপতির মাদ্রাসা পরিদর্শপের সময় উপস্থিত ছিলেন সাত নং ওয়ার্ড কাউন্সিলার এবং অন্যান্য নেতৃত্ব।
জেলা সভাপতি আরো জানান সাংবাদিকদের যে
এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে সরকারী পরিষেবাগুলো স্বচ্ছভাবে পৌঁছোচ্ছে কিনা তা দেখে প্রশাসনিক ক্ষেত্রকে আরো উন্নত করা।যাতে সাধারন মানুষ এর ভালো দিকটা বুঝতে পারে।







