জেলা

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ‘হুমকি’ অডিও বিতর্ক: কী বললেন তিনি?

বোলপুর থানার আইসি-কে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্কের মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অডিওতে থাকা কণ্ঠস্বর তার কি না, সেই প্রশ্নের উত্তরে কেষ্ট সাফ জানান, “না, সেটি আমার কণ্ঠস্বর নয়।” তবে অডিওটি কেউ সাজিয়ে ছড়িয়েছে কি না—এই প্রশ্নে তিনি বলেন, “সেটা আমি বলতে পারব না।”

সরাসরি প্রশ্ন করা হলে, তিনি কি আইসি-কে হুমকি দিয়েছেন? অনুব্রতর জবাব, “আমি কেন হুমকি দেব? উনি (আইসি) একজনকে মেরে হাত-পা ভেঙে দিয়েছেন। আমি ফোন করলে বলে ফোন রাখ।” এরপর তিনি নিজেই ফোন কেটে দেন।

ঘটনার পেছনে জমে থাকা ক্ষোভের ইঙ্গিত মিলেছে আরও এক মন্তব্যে। বৃহস্পতিবার অনুব্রত প্রকাশ্যে অভিযোগ তোলেন, “এফআইআর করতে গেলেও আইসি টাকা চান।” তিনি জানান, গত দু’মাস ধরে ওই আইসি-কে সরানোর দাবি জানিয়ে এসপি, অ্যাডিশনাল এসপি ও এমনকি ডিজি রাজীব কুমারকে জানিয়েছেন।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন অনুব্রত। যদিও সম্প্রতি বীরভূম জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে তৃণমূল। তবুও তিনি রয়েছেন ৯ সদস্যের কোর কমিটিতে। এবার ফের নতুন বিতর্কে নাম জড়াল এই প্রভাবশালী নেতা। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তিনি।

এই অডিও বিতর্কে ফের উত্তাল বীরভূমের রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.