প্রাকৃতিক দুর্যোগ রেমাল মোকাবিলায় তৎপর প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক ব্লক প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর নির্দেশিকা মতন আজ ২৬ ও আগামীকাল ২৭ এই দুইদিন নশরতপুরের মনমোহনপুর এবং কিশোরীগঞ্জ ফেরিঘাট বন্ধের নির্দেশিকা।
রবিবার সকাল ছটা থেকে দুটি ঘাটই বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে সেই রকম ভাবে ঝড়ের প্রভাব না পড়লেও বেলা যতো এগিয়েছে ততই গঙ্গায় ঢেউ বেড়েছে। এই প্রসঙ্গে রবিবার দুপুরে নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা ঘাট কর্তৃপক্ষ মবিন হোসেন মন্ডল তিনি জানান, স্থানীয় বিডিও এবং পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের নির্দেশিকা অনুযায়ী যেকোনো রকমের দুর্ঘটনা এড়াতে ফেরিঘাট দুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।







