পশ্চিমবঙ্গ ( SSC ) স্কুল সার্ভিস কমিশন -এর নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের। সিদ্ধান্ত অনুযায়ী একদিকে যেমন নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা হয়েছে, অন্যদিকে বহু প্রার্থীর জন্য নতুন রাস্তা খুলে গেছে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ SSC-এর ২০২৫ সালের নতুন নিয়োগ প্রকৃয়া বহাল রেখেছে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিগ্রস্থ প্রার্থীদের সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগকারী পার্থীদের কোনো রকমেই SSC-এর নতুন পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
২০১৬ সালের বাতিল হওয়া পরীক্ষার পর অনেকেই বারতি বয়স এর জন্য আরজি জানান, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে-কোনও বয়স ছাড় দেওয়া হবে না। নতুন নিয়ম অনুযায়ী ৪০ বছর বয়সসীমা প্রযোজ্য থাকবে। এর ফলে বহু প্রার্থী এবার পরীক্ষা থেকে বাদ পড়বেন। আগে ন্যূনতম ৪৫% নম্বর হলেই হত, কিন্তু এখন থেকে ৫০% বাধ্যতামূলক করা হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতেও বাড়তি সুবিধা পাবেন পরীক্ষাত্থীরা। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া গড়তে এই নিয়মগুলোকে আদালত ইতিবাচক হিসেবে জানিয়েছেন।







