জেলা

বিশ্বরেকর্ড ! জঙ্গলমহলের ক্ষুদে আরাত্রিকার

নিজস্ব সংবাদদাতা : বয়স মাত্র ২ বছর ৮ মাস, নাম আরাত্রিকা মাহাত। বাড়ি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি শহরে। এখনও স্কুলে ভর্তির বয়স হয়নি ছোট্ট মেয়েটির। কিন্তু এরমধ্যেই এক অদ্ভুত রেকর্ড গড়ে ফেলল আরাত্রিকা। এখনও ভালো করে কথা বলাও শেখেনি সে, কিন্তু এরমধ্যেই আধো গলায় A থেকে Z বা এক থেকে পঞ্চাশ গড়গড় করে বলতে পারে সে। শুধু তাই নয়, প্রত্যেকটি অক্ষর ও সংখ্যা চিহ্নিত করে ফেলে একেবারেই।

এখানেই শেষ নয়, প্রায় ৫০টি দেশের জাতীয় পতাকা আরামসে চিনিয়ে দেয় আরাত্রিকা। আরও আছে ইংরেজি সাতদিনের নাম, বারো মাসের নাম ও ছয়টি ঋতুও গড়গড় করে বলে দেয় ওই একরত্তি। আর তাতেই নাম উঠেছে ইন্ডিয়া বুক ওফ রেকর্ডে।

এই সামান্য বয়সে সাধারণত শিশুরা শুধু খেলতে চায়। আরাত্রিকাও খেলতে ভালোবাসে। তবে ওর স্মৃতিশক্তি যে অন্যান্য শিশুদের থেকে অনেকটাই আলাদা সেটা বুঝতে পেরেছিলেন আরাত্রিকার বাবা প্রসেনজিৎ মাহাত। ফলে খেলার ছলে তাঁকে নানান জিনিস শেখাতে শুরু করেন তিনি। আরাত্রিকার মাও তাঁকে তালিম দিতে শুরু করেন। মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, প্রায় ২০টি করে যানবাহন, চিকিৎসার সরঞ্জাম, শিশুদের খেলার সরঞ্জামের নাম শিখে নিয়েছে আড়াই বছরের আরাত্রিকা। এছাড়া ৪০টির ওপর জীবজন্তু, সবজি, ফলমুল সে চিনতে পারে। এমনকি ১২টি দেশের জাতীয় প্রতীক তাঁর মুখস্ত। এরকম আরও উদাহরণ আছে যা আরাত্রিকা সহজেই চিনে ফেলেছে। এই অসাধারণ প্রতিভাকে ঘিরে শোরগোল বেলপাহাড়ি জুড়ে।

অনেকেই আসছেন এই খুদে প্রতিভাকে দেখতে। মাত্র ২ বছর ৮ মাস বয়েসেই সে নাম তুলে ফেলেছে ইন্ডিয়া রেকর্ড বুকে।
সময় ৩৬৫ এর পক্ষ থেকে ছোট্টো আরাত্রিকার জন্য রইল একরাশ শুভেচ্ছা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.