বিনোদন

আদিবাসী সম্প্রদায় নিয়ে মন্তব্যে, আইনি জটিলতায় বিজয় দেবরকোন্ডা

দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা এবার আইনি জটিলতায় জড়ালেন। সম্প্রতি একটি চলচ্চিত্রের প্রচার অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, বিজয় আদিবাসীদের ‘নির্বোধ’ বলে আখ্যা দেন এবং তাঁদের সঙ্গে পাকিস্তানি জঙ্গিদের তুলনা করেন। এই মন্তব্যে ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায় ও তাদের বিভিন্ন সংগঠন। উপজাতি আইনজীবী সমিতির সভাপতি কিষাণরাজ চৌহান জানান,”এটি কেবল বাকস্বাধীনতার প্রশ্ন নয়। এটি প্রান্তিক সম্প্রদায়ের মর্যাদা এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয়। আমরা এসসি বা এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে বিজয় দেবরকোন্ডার একটি মন্তব্যকে ঘিরে। ছবির প্রচারে গিয়ে বিজয় বলেন,”কাশ্মীর ভারতের, এবং কাশ্মীরিরা আমাদের। এই সমস্যার সমাধান হচ্ছে সন্ত্রাসীদের শিক্ষিত করা এবং নিশ্চিত করা যে তাঁদের মগজ ধোলাই না করা হয়। ওরা ভাবছে কাশ্মীর ছিনিয়ে নেবে! এমনকি পাকিস্তানের উপর আক্রমণ করারও প্রয়োজন নেই, কারণ পাকিস্তানিরা নিজেরাই তাঁদের সরকারের উপর ক্ষুব্ধ। ৫০০ বছর আগে যেভাবে আদিবাসীরা আচরণ করত, সাধারণ জ্ঞান ছাড়াই যুদ্ধ করত, তেমনটাই এখন করছে জঙ্গিরা।” বিজয়ের এই মন্তব্যকেই অবমাননাকর বলে দাবি করে আন্দোলনে নেমেছে উপজাতি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। এখন দেখা যাক, বিজয় দেবরকোন্ডা এই বিতর্কে কী প্রতিক্রিয়া জানান এবং পরবর্তী পদক্ষেপ কী হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.