নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে তার বাড়ির লোকের হাতে ফিরিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার,আউশগ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আউশগ্রামের সোমাইপুরে ওই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের টহলদারি ভ্যান। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তারপর ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তার নাম পরিচয় জানতে পারে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম বন্দনা বাগদি। তার বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার অন্তর্গত লয়াল গ্রামে। পুলিশ বন্দনা বাগদির বাড়িতে খবর পাঠালে তার দাদা ও আত্মীয়রা আউশগ্রাম থানায় এসে পুলিশের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে নিয়ে যান। পুলিশের এমন সহযোগিতার তারিফ করেছেন ওই মহিলার দাদা। এই প্রসঙ্গে তিনি কি জানাচ্ছেন শুনুন।







