বিনোদন

“গাড়িতে সেক্স” – হানি সিংয়ের মন্তব্য ঘিরে বিতর্ক, ‘ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে’ দাবি গায়ক-র‍্যাপারের

মুম্বই: জনপ্রিয় গায়ক-র‍্যাপার হানি সিংয়ের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনিরাপদ যৌনতার ফলে তরুণ-তরুণীদের মধ্যে যৌনরোগের ঝুঁকি বাড়ছে—এই উদ্বেগ থেকেই তিনি ‘সেফ সেক্স’-এর বার্তা দিতে চেয়েছিলেন বলে দাবি করেছেন শিল্পী। তবে তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেই মত হানি সিংয়ের।

নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে গায়ক জানান, অনুষ্ঠানের আগে তিনি একাধিক যৌন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেন। তাঁদের পরামর্শেই কনসার্টের মঞ্চ থেকে যৌনসুরক্ষার গুরুত্ব তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি। হানি সিংয়ের বক্তব্য, তরুণ প্রজন্মের ভাষায় বিষয়টি বোঝালে বার্তাটি তাঁদের কাছে সহজে পৌঁছবে বলেই তিনি মনে করেছিলেন, যাতে কেউ অসুরক্ষিত যৌনতায় জড়িয়ে ভুল সিদ্ধান্ত না নেয় এবং সঙ্গমের সময় কন্ডোম ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝতে পারে।

হানি সিং বলেন, “এই প্রজন্ম যেভাবে ওটিটি কনটেন্ট ও সিনেমা দেখে, সেভাবেই কথা বললে বিষয়টি তারা ভালোভাবে বুঝবে বলে আমার মনে হয়েছিল। কিন্তু আমার ভাষা অনেকের কাছে আপত্তিকর লেগেছে। যাঁরা কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

এখানেই থামেননি শিল্পী। তিনি আরও জানান, “কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। মানুষ মাত্রেই ভুল করে। ভবিষ্যতে যেন এমন ভুল না হয়, সে বিষয়ে আমি আরও সতর্ক থাকব। কাকে উদ্দেশ্য করে কীভাবে কথা বলা উচিত, তা বিচার করেই ভাষা ব্যবহার করব।”

তবে ক্ষমা চাওয়ার পরেও বিতর্ক পুরোপুরি থামেনি। হানি সিং যে চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করেছেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন সমালোচকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সচেতনতার বার্তা দিতে গিয়ে ভাষা আরও সংযত হওয়া উচিত ছিল কি না। এর জেরে এখনও ট্রোল, কটূক্তি ও মিমের মুখে পড়ছেন গায়ক-র‍্যাপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.