খেলাধুলা

ফার্তোদায় ওডিশাকে হারিয়ে লিগ টেবিলে সেকেন্ড বয় এফসি গোয়া

বৃহস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ফার্তোদায় গোয়া এফসি ঘরের মাঠে ওডিশা এফসিকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল। ম্যাচের প্রথমার্ধে ওডিশা সুযোগ পেলেও আত্মঘাতী গোল ও ভুলের খেসারত দিতে হয় তাদের।

প্রথম গোল আসে ২৯ মিনিটে, ব্র্যান্ডন ফার্নান্ডেজের নিখুঁত শটে এগিয়ে যায় গোয়া। ৩৮ মিনিটে ওডিশার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো মরিসিও পেনাল্টি মিস করলে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৭’) ওড়িশা দুর্ভাগ্যের শিকার হয়, লালরিনজুয়ালা খাওলরিং নিজের জালেই বল জড়ান, ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গোয়া।

দ্বিতীয়ার্ধে সার্জিও লোবেরার দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং ৫৪ মিনিটে রাহুল কে পি একটি দারুণ গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭৩ মিনিটে বড় ধাক্কা খায় ওড়িশা—দলের অভিজ্ঞ মিডফিল্ডার আহমেদ জাহৌহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ১০ জনের দলে পরিণত হয় দলটি।

শেষ মুহূর্তে আক্রমণ চালিয়েও সমতা ফেরাতে পারেনি ওড়িশা। গোয়া রক্ষণ সামলে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে। আত্মঘাতী গোল ও পেনাল্টি মিসের হতাশায় ম্যাচ হারল ওডিশা, আর গোয়া তাদের ঘরের মাঠে দারুণ জয় পেল।

এই জয়ের ফলে এফসি গোয়া লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে। বর্তমানে মানোলো মার্কুয়েজের দল ১৯ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় ৩৬ পয়েন্ট অর্জন করেছে। যদিও তারা টেবিল টপার মোহনবাগানের চেয়ে দশ পয়েন্ট পেছনে রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.