নিজস্ব সংবাদদাতা : চতুর্মাসে দ্বিতীয় মাসকে বলা হয় ভাদ্র।এই মাসকে অনেকে ভাদো নামে ও ডাকে। এই মাস শুরু হয়ে গিয়েছে, যা চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত। পুরাণ মতে, ভাদ্র মাস হলো ঐশ্বরিক অনুগ্রহে পরিপূর্ণ। ভাদ্র মানে যিনি কল্যাণ দান করে।এ মাসে মানুষ উপবাস, ব্রত, নিয়ম-নিষ্ঠা মেনে চলে।
# ভাদ্র মাসের নিয়ম ও সতর্কতা
এই মাসে কাচা জিনিস ব্যবহার করা উচিত নয়। পুরো মাসে দই পরিহার করতে হবে। এ মাসে শরীরের রক্তের চাপ বাড়তে পারে তার জন্য সেদিকে খেয়াল রাখতে হবে।
এ মাসের শরীরের মধ্যে অনেক আলস্রোতা দেখতে পাওয়া যায়। তার জন্য দিনে দুবেলা ঠান্ডা জলে স্নান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কে তুলসী পাতা নিবেদন করতে হবে। তার সাথে চা এর সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খেতে হবে।
# ভাদ্র মাসে উপবাস
অনেক উপবাস করা হয়। এই মাসেই গনেশ পুজো করা হয়। শ্রীকৃষ্ণ,বলরাম এবং রাধার জন্মদিন থাকার জন্য, তা আনন্দ সহকারে পালন করা হয়।
ভাদ্র মাসে ভগবান গণেশ এবং শ্রী কৃষ্ণের আশীর্বাদের জন্য এই কাজগুলো করুন
গণেশ ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য এ মাসে পূজা করা উচিত। মন্দিরে হলুদ রঙের গণেশ স্থাপন করুন। প্রতিদিন তাকে দূর্বা ও মোদক দিয়ে পূজা করতে হবে। এমন ভাবে পুজো করলে জীবনের সব বাধা বিপত্তি কেটে যাবে।
সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে তাঁকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। আর এর মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। শিশুদের সুখ পেতে, কৃষ্ণের জন্মোত্সবে অংশগ্রহণ করুন। এছাড়াও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গীতা পাঠ করা উচিত।এই মাসে লাড্ডু গোপাল ও শঙ্খ স্থাপন করলে গৃহে ধন-সম্পদ ও সমৃদ্ধি আসে।







