অফবিট

কলার গায়ে লেগে থাকে সুতোর মতো আঁশ ! এই আঁশ খেলেই বা কী হয় জানেন?

কলার উপকারিতার কোনও শেষ নেই। এ এমন এক ফল যার দামও কম, গুণেও ঠাসা। রূপচর্চার নানা কাজে কলার খোসার বহু ব্যবহার রয়েছে। কলার খোসায় প্রচুর পরিমাণে প্রয়োজনীয় মিনারেল আর পর্যাপ্ত অ্যান্টি অক্সিডেন্ট থাকে। তাই সস্তায় রূপচর্চা করতে কলার  খোসার জুড়ি মেলা ভার।

আমরা কলা খাওয়ার সময়ে খোসা ছাড়ালেই দেখতে পাই, তার গায়ে সরু সুতোর মতো দেখতে তন্তু লেগে থাকে। কিন্তু এগুলি আসলে কী?

শুনলে অবাক হবেন, এই তন্তু বা আঁশের একটি নামও আছে। এগুলিকে বলে ফ্লোয়েম বানডল। কিন্তু এগুলি কী? এগুলি খেলেই বা কী হয়? এগুলি কলারই বা কোন কাজে লাগে?

এগুলি কিন্তু আসলে খনিজ সমৃদ্ধ। তাই এগুলি পেটে গেলে কোনও ক্ষতি হয় না। বরং উল্টে ভালই হয়। পাকা কলা শিশুর স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই উপকারি।

আমরা কলা খাওয়ার সময়ে এগুলোকে ছাড়িয়ে ফেলে দিয়ে ভুল করি। বিস্বাদ বলেই এগুলোকে ফেলে দেওয়া হয়। কিন্তু আসলে কলার থেকেও এই তন্তুগুলো বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ।

ঠিক যেভাবে আপেলের খোসা পুষ্টিগুণে ঠাসা, ঠিক সেভাবেই কলার এই তন্তুগুলোও বহু উপকারী উপাদানে ভরপুর। ফলে এর পরের বার থেকে কলা খাওয়ার সময়ে এগুলো না ফেলে দিয়ে খেয়ে নিতেই পারেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.