অফবিটজেলা

দাঁতন গ্রামীণ মেলার উদ্বোধন

দাঁতনের শিল্প,সাহিত্য ,শিক্ষা সর্বোপরি ঐতিহ্যকে বজায় রাখতে তৃতীয় বর্ষে উদ্বোধন হলো দাঁতন গ্রামীণ মেলা। বহু সম্মানিত অতিথি বৃন্দের সমন্বয়ে বৃহস্পতিবার বিকাল তিনটায় বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন হয়। দাঁতনের শিল্প সাহিত্য সংস্কৃতিকে বজায় রাখতে একই ফ্রেমে বন্দী হয় তারকা অভিনেত্রী অরিত্রিকা মাইতি। পাশাপাশি এই মঞ্চে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী সম্মানীয়া শিউলি সাহা। রাজ্য বিধানসভার সদস্য বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, সূর্যকান্ত অট্ট, অজিত মাইতি, আইপিএস ধৃতিমান সরকার সহ একাধিক পুলিশ আধিকারিক গণ।পাশাপাশি দাঁতন গ্রামীণ মেলার সম্পাদক প্রতুল দাস জানান, দাঁতন মানেই সাধারণ মানুষের কাছে একটা আবেগ, দাঁতন মানেই নতুন করে শপথ নেওয়ার জায়গা, দাঁতন মানেই জাত ,পাত ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে এক হওয়ার অঙ্গীকার । তাই আসুন ১১ দিন ধরে চলা এই মেলাকে সর্বাঙ্গীণ সুন্দর করে গড়ে তুলতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই।এবং আগামী দিনে পথ চলার সৈনিক হিসেবে নিজেদের তৈরি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.