গানের সুরে মিজোরামের নির্মীয়মাণ রেল সেতুর উপরে দাঁড়িয়ে সমাজমাধ্যমে নিজের ভিডিও পোষ্ট করেছিলেন ২৫ বছর বয়সের নব চৌধুরী, ঠিক তার পরেই ব্রীজ ভেঙে পড়ায় মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার দিন সকাল আটটা নাগাদ নির্নিয়মাণ রেলসেতুতে কাজ করতে যাওয়ার ঠিক আগে নব চৌধুরী এটি পোষ্ট করে। আর এর দেড় ঘন্টার পর রেল সেতু ভেঙে যায় ।১০৪ মিটার নীচে পড়ে যায় নব। মৃত্যু হয় তাঁর। মৃত নব চৌধুরীর বাড়ি মালদহের ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতে তা নজরে আসে পরিবারের।
মৃত যুবকের বোন নিশা চৌধুরী জানায়, গানের তালে তাল মিলিয়ে দাদা ভিডিও তুলতে খুব ভালোবাসতো। ঘটনার দিন সকালে কাজ করার সময় একটি সিনেমার হিন্দি গানের তালে ভিডিও করে। আর তার কিছুক্ষণের মধ্যেই রেল ব্রিজ দুর্ঘটনা ঘটে। মোবাইলে এই পোস্ট দেখে পরিবারের সকলেই আঁতকে উঠেছেন।







