নিজস্ব সংবাদদাতা : একটা শব্দ কিভাবে মানুষের জীবনকে অন্ধকার করে তুলতে পারে তা বুঝতে পেরেছে রূপঙ্কর বাগচী। এখনো পর্যন্ত কেকের (kk) কথা উঠলে তার চোখে জল আসে। শিল্পের মৃত্যুকে ঘিরে যে ঝড় সাধারণ মানুষদের মধ্যে উঠেছিল।তার জন্য তার মেয়েকে নিয়ে খুব বেশি চিন্তিত ছিল ।
সংগীতশিল্পী kk কে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন। সেখানে রূপঙ্কর বলেন কে এই kk? বাংলায় এমন গায়ক অনেক রয়েছে। তার এমন ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে গায়ক (kk) মারা যান।
রূপঙ্করের এমন মন্তব্যের পর যখন গায়ক মারা যান তারপরেই সাধারণ জনগণ রাগে ফুলে ফেপে ওঠে। ঝড়ের গতিতে বইতে থাকে সমালোচনা। সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়ে রূপঙ্কর। এই ঘটনার পর তার স্ত্রী চৈতালিকেও মারার হুমকি আসে। এমনকি বাদ পড়ে না তার মেয়েরও। চৈতালি যখন কথাগুলো বলে রূপঙ্কর কে চোখ মুছতে দেখা যায়।







