নিজস্ব সংবাদদাতা : আজ আগস্টের শেষ দিন। কাল থেকে শুরু হবে সেপ্টেম্বর মাস। এই মাস থেকে শুরু হবে বেশ কিছু নতুন নিয়ম। সেগুলো হলো –
অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যাগনাস ক্রেডিট কার্ডে বার্ষিক ফি : এতদিন এই কার্ডের মাধ্যমে বছরে ২৫ লাখ টাকা খরচ করলে কোনও ফি দিতে হত না। এবার এই ক্ষেত্রে আসতে চলেছে নতুন নিয়ম।১ সেপ্টেম্বর থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যাগনাস ক্রেডিট কার্ডের জন্য ১২,৫০০ টাকা বার্ষিক ফি ধার্য করছে।
২ হাজার টাকার নোট : রিজার্ভ ব্যাংকের তরফ থেকে হাজার টাকার নোট বদল এবং জমা করার জন্য চার মাস দেওয়া হয়েছিল।৩০শে সেপ্টেম্বরের পর থেকে ২০০০ টাকার নোট আর ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত, মে মাসে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। তাই যত তাড়াতাড়ি সম্ভব ২০০০ টাকার নোট বদলে ফেলাই ভালো।
অমৃত মহোত্সব এফডি (আইডিবিআই): আইডিবিআই ব্যাঙ্ক তরফ থেকে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। যার নাম হলো ‘অমৃত মহোত্সব এফডি স্কিম’। যার মেয়াদ ৩৭৫ দিন। সাধারণ গ্রাহকদের ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর এই স্কিমটিও শেষ হবে ।
এসবিআই উই কেয়ার স্কিম ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে:এসবিআই (SBI) প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। এই স্কিমে ৫ বছর বা তার বেশি সময়ের এফডি-তে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদ শেষ ৩০ সেপ্টেম্বর হবে।
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা : ১৪ই সেপ্টেম্বর বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা শেষ হচ্ছে। এরপর ৫০ টাকা দিয়ে আপডেট করতে হবে। প্যান-আধার লিঙ্ক নিয়েও বড় আপডেট রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে লিঙ্ক না করালে অক্টোবর থেকে প্যান বন্ধ হয়ে যাবে।







