রাজ্য

মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর পর , এবার কি পুজোর অনুদান বাড়তে চলেছে ?

নিজস্ব সংবাদদাতা : সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সম্মেলনে ইমাম,মোয়াজ্জেমদের মাসিক ভাতা বাড়িয়ে দেবার কথা বললেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয়েছে, তাদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এতোদিন ইমামরা ২৫০০ টাকা করে পেত,যা বেড়ে হয়েছে ৩০০০ টাকা। অন্যদিকে মোয়াজ্জেমদের ভাতা ছিল ১০০০ টাকা, যা এখন ১৫০০ টাকাতে পরিণত হয়েছে।

তৃণমূল সরকারের তরফ থেকে প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেম এই আর্থিক সুবিধাটি পান। রাজ্য সরকারের তরফ থেকে ভাতাটি দিলেও ওয়াকফ বোর্ড দ্বারা তা বণ্টন করে হয়ে থাকে। সোমবার মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে।

সোমবার এমন ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্যান্ডেল কমিটিগুলোর মধ্যে কৌতূহল।পুজো প্যান্ডেল কমিটির সাথে আগামীকাল মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন। সেখানে তিনি কি বলতে চলেছেন তা নিয়ে চলছে তুমুল চর্চা।গত বছর পুজোর অনুদান বাড়িয়ে ৫০ হাজার থেকে ৬০হাজার করা হয়েছে। তাহলে কি এবারও বাড়ানো হবে পুজোর অনুদানের পরিমাণ? গত বছর সরকারের তরফ থেকে ৪২ হাজার ২৮টি পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল।

২০১২ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই ভাতাগুলো শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সম্মেলনে তিনি বলেন “বর্তমানে আমরা আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে রয়েছি। একদিকে দিল্লির তরফ থেকে কোনরকম টাকা আসছে না রাজ্যে অন্যদিকে রাজ্যে টাকায় ১০০ দিনের মতো কাজের প্রকল্প চালাতে হচ্ছে। এছাড়াও সেই সঙ্গে রয়েছে আরো অনেক প্রকল্প যেমন কন্যাশ্রী ,যুবশ্রী , ছাত্রদের স্কলারশিপ-সহ অন্য সামাজিক প্রকল্পগুলি চলছে। তার মধ্যেও আমরা ভাতা বৃদ্ধির চেষ্টা করলাম।’’আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সম্মেলনে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতার বৃদ্ধির কারণে করতালিতে চারিদিক ফেটে পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.