নিজস্ব সংবাদদাতা : হাঁটা হলো শারীরিক সুস্থতার এক অন্যতম চাবিকাঠি। এমন কি বিশেষজ্ঞরাও হাঁটার জন্য পরামর্শ দিয়ে থাকেন। অনেকে সেই পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটেন।
তবে শুধু কি হাঁটলেই হবে ? তার জন্যও তো রয়েছে অনেক নিয়ম। যেমন রোজ কতটা হাঁটবেন ? কতক্ষন হাঁটবেন?শুধু তাই নয় কোন বয়সে কতটা হাঁটা উচিত ? সেই দিকেও নজর রাখার কথা বলেছেন বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হেলথ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা প্রয়োজন। মার্কিন স্বাস্থ্য সংস্থা ‘সিডিসি’এর মতে, একজন ব্যক্তিকে নিয়মিত দশ হাজার পা হাঁটতে হবে অথবা দিনে ৫ থেকে ৮ মাইল হাঁটতে হবে।
একটি রিসার্চের দ্বারা জানা গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষেরা দৈনিক ২ মাইল হাঁটেন। আবার অন্যদিকে মেডিক্যাল নিউজ টুডেপ মত অনুসারে দিনে ৪ কিলোমিটার হাঁটলেই উপকার মিলবে।
কিন্তু আমাদের দেশের বিশেষজ্ঞদের মতামত কিছুটা অন্যরকমের।তাদের মত অনুযায়ী, একজন মানুষ কতটা হাঁটছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সে কতটা জোরে হাঁটছে এবং ঘাম ঝড়াচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ।
তাই ধীরে ধীরে না হেঁটে জোরে হাঁটতে হবে, যাতে ঘাম ঝরে।হেঁটে ঘাম না ঝরালে,সেখানে কোনো লাভ নেই।এমন কি আজ কাল অনেক ফিটনেস ঘড়ি পাওয়া যায়। দরকার হলে হাঁটার সময় সেই ঘড়িও ব্যবহার করা যেতে পারে। যার ফলে সময় মেপেও হাঁটা যায় এবং কতটা ক্যালোরি পোড়ানো হলো বা কত পা হাঁটা হলো তারও হিসেব রাখা যায়।







