জাতিস্বত্তা আন্দোলনের মাঝেই মাতৃভাষায় শিক্ষার দাবীতে ঝাড়গ্রামে ধর্নায় বসলো ছাত্র ছাত্রীরা। ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু ইউনিভার্সিটির ডিপ্লোমা কোর্সের ৬৫ জন ছাত্র ছাত্রী বুধবার ইউনিভার্সিটির মূল গেটে সামনে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসেন।
৬৫ জন ছাত্রছাত্রীর দাবি কুড়মালি বিষয়ে ডিপ্লোমা কোর্স শেষ করার পরে তারা কি করবে ঠিক নেই। কারণ সাধু রাম চাঁদ ইউনিভার্সিটি তে কুড়মালি বিষয় পঠন পাঠন হয়না। নেই পোষ্ট গেজুয়েট করার সুযোগ। তাই তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। জাতিসত্তার আন্দোলন নিয়ে জেরবার রাজ্য সরকার। দীর্ঘ দিন ধরে কুড়মি জাতি কে ST তালিকা ভুক্ত করার দাবিতে আন্দোলন চলছিলই জঙ্গলমহলে। এবার এই আন্দোলনে নতুন মাত্রা পেলো ছাত্র ছাত্রীদের এদিনের আন্দোলনে। এখন দেখার বিষয় শিক্ষা দফতর কি ভাবে মোকাবিলা করেন ছাত্র ছাত্রী দের এই দাবি কে।







