পটনা সংলগ্ন বিহতায় রেল লাইনে নেমে বিক্ষোভ করছিলেন কিছু আন্দোলনকারী। সেইসময় তাঁদের উপর দিয়ে চলে যায় ট্রেন
কিন্তু এক্সপ্রেস ট্রেন আসছে দেখেও সেখানেই দাঁড়িয়ে থাকেন বিক্ষোভকারীরা । ওই এক্সপ্রেস ট্রেনের নীচে শুয়ে পড়লেন এক ব্যক্তি । ট্রেনও চলে যায় তাঁর উপর দিয়ে । তবে ভাগ্যক্রমে, দুই লাইনের মাঝে শুয়ে পড়ায় তাঁর জীবন রক্ষা পায়।
গতকাল বুধবার, পটনার বিহতায় রেলওয়ে ট্র্যাকে বসে বিক্ষোভ দেখান বেশ কিছু কর্মকর্তা । তাঁরা যখন লাইনে দাঁড়িয়েছিলেন তখন একটি এক্সপ্রেস ট্রেন সেই লাইনে আসতে থাকে । তবে বিক্ষোভস্থলের একেবারে গোড়ার কাছে এসে ওই এক্সপ্রেস (পটনা ছত্রপতি শিবাজি টার্মিনাস) আপ মেইন লাইনে থেমে যায় । এই সময় আন্দোলনকারী চন্দন ভার্মা এবং রাজেন্দ্র যাদব ছাড়াও বিপুল সংখ্যক মানুষ রেললাইনে শুয়ে ছিলেন। ভাগ্যক্রমে, ট্রেনটি একেবারে কাছে এসে দাঁড়ানোর আগেই এক আন্দোলনকারী ট্র্যাকের মাঝে শুয়ে পড়ে । আর ঠিক তারপর ট্রেনটি গিয়ে থামে । এর ফলে যে কোনও বড়সড় দুর্ঘটনা হয়ে যেতে পারত তা বলার অপেক্ষা রাখে না ।সূত্রের আরও খবর, বিহতা-ঔরঙ্গাবাদ রেল প্রকল্প সংগ্রাম কমিটির ব্যানার নিয়ে এদিন সমস্ত আন্দোলনকারীরা পায়ে হেঁটে দানাপুর রেল বিভাগের বিহতা রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলেন।
তাঁরা পটনা-দিল্লি আপ মেইন লাইন অবরোধ করে রেখেছিলেন। আন্দোলনকারীরা ইতিমধ্যেই রেল প্রশাসন ও রেল বিভাগকে এনিয়ে তথ্যও জানিয়েছিলেন আগে। আচমকা ট্রেন আসায় কোনওভাবে মানুষ প্রাণ বাঁচাতে পারলেও রেললাইনের নীচে আটকা পড়েন চন্দন ভার্মা। তবে এ ঘটনায় এখনও কেউ প্রাণ হারাননি । রেলের এই অবহেলার কারণে স্টেশনমাস্টার-সহ রেল প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।







