জেলা

পানিও জলের সমস্যায় পথ অবরোধে নামল গ্রামবাসীরা

পানিও জলের সমস্যার জন্য পথ অবরোধ করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দু’নম্বর ব্লকের বালিসাই পানিপারুল মোড়ে।

গ্রামবাসীদের অভিযোগ, বড়রানকুয়া, কাটাবাড়ি উভয় গ্রামের বাসিন্দাদের দীর্ঘ এক বছর ধরে PHE দপ্তরের সরবরাহের কলের জল পাচ্ছিল। কিন্তু এক বছর ধরে প্রায় ১০-১২টি নলকূপে জল আসে না। বর্তমানে বড়রাঙ্গুয়া গ্রামীণ হাসপাতালে ভেতর থেকে জল পেলেও বর্তমানে সেটাও তারা পাচ্ছেন না। প্রত্যেকটি প্রতিষ্ঠানই অভিযোগ জানিয়ে ফল না পাওয়ায় আজ তারা পথে নেমেছেন।এদিন পথ অবরোধ করে তারা দাবি জানায় তাদের জলের সমস্যা না মিটলে এই পথ অবরোধ চলতে থাকবে। এই ঘটনায় এলাকাবাসীরা রাস্তা অবরুদ্ধ করলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রামনগর থানার পুলিশ। ব্লকে ও থানায় তারা বিষয়টি জানায়।

অন্যদিকে এই বিষয় নিয়ে রামনগর দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি বলেন, “আমরা অভিযোগ পেয়েছি,দ্রুত এই সমস্যার সমাধানের ব্যবস্থা নিচ্ছি। আসলে জলের পাইপলাইনের কিছু সমস্যার জন্যই কয়েকটি নলকূপে জল সরবরাহ বন্ধ হয়েছে। এছাড়াও তিনি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে জল সরবরাহ সঠিকভাবে করার জন্য দ্রুত পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছেন। পাশাপাশি বালিসাই পানিপারুল মোরে পানীয় জলের সমস্যা , কল আছে জল নেই। এই বিষয়কে নিয়ে রাস্তা ঘেরাও করে হুলস্থুল কান্ড বাধলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অবরোধ তুলে নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.